ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ই-সিগারেট ও নিকোটিন পাউচকে কর আরোপের মাধ্যমে আইনগত বৈধতা না দিতে এনবিআরকে চিঠি

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ৬:৩৬ বিকাল

Link Copied!

ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচসহ সকল ইমার্জিং তামাকজাত দ্রব্যকে কর আরোপের মাধ্যমে আইনগত বৈধতা না দেয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)। আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁও-এ এনবিআরের চেয়ারম্যান বরাবর এ চিঠি দিয়েছে বিএনটিটিপি।

চিঠিতে বলা হয়েছে, ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচ বাংলাদেশে নতুন হলেও বিশ্বে অনেক দেশে তামাকজাত দ্রব্য হিসেবে নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ হচ্ছে। বাংলাদেশে  সম্প্রতি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ), সংশোধন আইন, ২০২৬ পাশ হয়েছে। আইনটি থেকে পূর্ববর্তী অধ্যাদেশে অন্তর্ভুক্ত ‘ইমাজিং টোবাকো প্রোডাক্ট’ (ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচ, হিটেড টোবাকো প্রডাক্ট ইত্যাদি) এর সংজ্ঞা এবং এসব পণ্য নিষিদ্ধ সংক্রান্ত বিধান বাদ দেওয়া হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ (এস.আর.ও. ৪২৬-আইন/২০২৪) অনুসারে এসব পণ্য এবং এর সংশ্লিষ্ট সকল পণ্য বাংলাদেশে আমদনি নিষিদ্ধ রয়েছে। এছাড়া আপীল বিভাগের আদেশ (সিভিল আপিল নং ২০৪-২০৫/২০০১ মামলায় ০১/০৩/২০১৬) প্রতিপালন করতে নতুন কোন তামাক বা তামাকজাত কোম্পানিকে অনুমোদন দেয় এমন কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।

চিঠিতে আরও বলা হয়েছে, মহামান্য আপীল বিভাগ, দেশে তামাক ব্যবহার হ্রাসের জন্য নির্দেশনা দিয়েছে। ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচকে আইনগত বৈধতা দেয়ার অর্থ হচ্ছে তামাক ব্যবহার বৃদ্ধি করা, যা আদালতের নির্দেশনার পরিপন্থি। এমতাবস্থায় জনস্বার্থ সুরক্ষার সার্থে ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচ, হিটেড টোবাকো প্রডাক্টসহ সকল ধরণের‘ইমাজিং টোবাকো প্রোডাক্ট’ এর ওপর আইনগত/বিধিবদ্ধভাবে কর আরোপ না করার জন্য বিএনটিটিপি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সকল ইমার্জিং টোবাকো প্রোডাক্ট বিশ্বব্যাপি নতুন নেশার ফাঁদ যা শিশু-কিশোরদের নিকোটিনের নেশায় আসক্ত করছে। বড় বড় সিগারেট ব্যবসায়িরাই এসব পণ্যের ব্যবসার সাথে জড়িত। এরা ‘কম ক্ষতি’ বা ‘সিগারেট ছাড়ার উপায়’ এমন প্রচারণার মাধ্যমে এসব পণ্যের বৈধতার যুক্তি দাঁড় করাতে চায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল টোব্যাকো এপিডেমিক-২০২১’ রিপোর্ট অনুযায়ী ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) আসক্তি সৃষ্টিকারি ও ক্ষতিকর পণ্য। যে কারণে ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, ইরাক, ওমান, কাতারসহ বিশ্বের মোট ৪৭ টি দেশ (ENDS) /ই-সিগারেট বিক্রয় নিষিদ্ধ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত