ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

সর্বক্ষেত্রে সমতার অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উদযাপন করেছে সিআইপিআরবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ বিকাল

Link Copied!

সামগ্রিক উন্নয়ন ও সেবা প্রদানের কাজগুলোকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা বা প্রয়োজনীয়তাগুলো যথাযথভাবে চিহ্নিত করা জরুরি। প্রতিবন্ধিতার ধরণ নির্দিষ্টকরণ এবং সে অনুযায়ী সেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত গবেষণা প্রয়োজন বলে মতামত দিয়েছে ইনজুরি প্রতিরোধ ও স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।

সিআইপিআরবি ২০২৫ এর প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’কে প্রাধান্য দিয়ে গবেষণা ও উন্নয়ন প্রকল্পগুলোকে কী কী উপায়ে আরও অন্তর্ভুক্তিমূলক করা যায়- এ বিষয়ে  আজ (২ ডিসেম্বর ২০২৫) সেমিনার আয়োজন করেছে। সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড একেএম ফজলুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম এ ফয়েজ, অবসরপ্রাপ্ত অধ্যাপক (মেডিসিন) এবং প্রাক্তন মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, ড. মোঃ মাজহারুল হক, প্রেসিডেন্ট, সিআইপিআরবি, ও আনিকা রহমান লিপি, সহকারী পরিচালক, সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।

শুরুতেই আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস প্রতিষ্ঠার ইতিহাস, দেশীয় ও আন্তর্জাতিক তথ্য-উপাত্ত, আইন ও বিধিমালা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা দেন সিআইপিআরবি’র উপ – নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান। একইসাথে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ে সিআইপিআরবি’র বিভিন্ন গবেষণালব্ধ সুপারিশমালা,পাইলট প্রকল্পগুলোর ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন ড. নওশিন তোরসা, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, সিআইপিআরবি। উন্মুক্ত আলোচনায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি বিষয়ে কর্মী ও কমিউনিটি পর্যায়ে কর্মরত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান, তথ্য, যোগাযোগ ও সচেতনতামূলক উপকরণসমূহ প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব করা, অবকাঠামোগত উন্নয়ন, সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা, জাতীয় নীতিমালার আলোকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব নীতিমালা গঠন ইত্যাদি সুপারিশমালা উঠে আসে।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে কর্মী নিয়োগের সময় প্রতিষ্ঠানগুলোর কি কি কৌশল নেয়া উচিত – এ বিষয়ে আলোচনা করেন আনিকা রহমান লিপি, সহকারী পরিচালক, সিডিডি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কাজের ক্ষেত্র নিশ্চিত করে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগ করতে হবে”। প্রতিবন্ধিতা প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণেরও সুপারিশ করেন তিনি।

অধ্যাপক ড. এম এ ফয়েজ, অবসরপ্রাপ্ত অধ্যাপক (মেডিসিন) এবং প্রাক্তন মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর তাঁর বক্তব্যে বলেন, “প্রতিবন্ধিতা বিষয়ক তথ্য-উপাত্তের নির্ভুলতা নিশ্চিত করতে গবেষণা করতে হবে।” তিনি সিআইপিআরবিকে ইনজুরিজনিত প্রতিবন্ধিতার ধরণ বিশ্লেষণ করতে গবেষণা করার পরামর্শ দেন। প্রতিবন্ধিতার অন্যতম কারণ হিসাবে কমিউনিটি পর্যায়ে জ্বরের অব্যবস্থাপনা নিয়ে গবেষণা করার উপরেও জোর দেন তিনি।

সিআইপিআরবি’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোঃ মাজহারুল হক বলেন যে প্রতিবন্ধিতার সামাজিক সূচকগুলো আধুনিকীকরণ ও উপযোগী করতে সমাজ বিষয়ক গবেষকদের সাথে যৌথভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে সমাজ বিষয়ক গবেষকদের এ বিষয়ে অবহিত করা প্রয়োজন।

সিআইপিআরবি’র সকল কার্যক্রমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নীতিমালাগুলো পুনর্মূল্যায়ন ও সর্বস্তরে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড একেএম ফজলুর রহমান সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু