ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ৩:৩৫ বিকাল

Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় তহিদুল ইসলাম (১৩) নামে সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের হিরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তহিদুল সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় রামনাথপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে রওনা হয় তহিদুল। পথে সোনাপুর-বেগমগঞ্জ সড়কের হিরাপুর কালভার্টের পূর্ব পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ‘হেনটলি’ (স্থানীয়ভাবে ব্যবহৃত ট্রলি) তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

Call for Sustainable Financing to Tackle Hypertension

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান

সালফারের সংকটে বাড়ছে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি

বিমানবন্দরে মদ, সিগারেট ও ই-সিগারেটসহ বিপুল পণ্য জব্দ

বিশ্ববাজারে জরুরি মজুদ থেকে আরও ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে আইইএ

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার যাত্রী

শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ