ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগর মুন্নামোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে হেলাল উদ্দিন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিচালকসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন পিরোজপুরের মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা দেন হেলাল উদ্দিন। সোমবার ভোরে নুরনগর মুন্নামোড় এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় দুটি গরু মারা যায় এবং চালকসহ দুজন আহত হন। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।

আহত ট্রলিচালক তারাচাঁদ বলেন, রোববার বিকেলে তাঁরা তিনজন ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা দেন। ভোরে গাড়ি চালানোর সময় হঠাৎ ঘুম চলে আসায় ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে সেটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু