ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ৩:৩৯ বিকাল

Link Copied!

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি ৬৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য হিসাব করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনের। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২। হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৮৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন তিনজন। এ ছাড়া চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০৫, সিলেটে ১২৩, খুলনায় ৭৫, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৪২ ও রাজশাহীতে ৩৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এ সময়ে সিলেট বিভাগে দুজন এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। সব মিলিয়ে ঢাকা, সিলেট, খুলনা ও ময়মনসিংহ বিভাগে সাত শিশুর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

Call for Sustainable Financing to Tackle Hypertension

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান

সালফারের সংকটে বাড়ছে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি

বিমানবন্দরে মদ, সিগারেট ও ই-সিগারেটসহ বিপুল পণ্য জব্দ

বিশ্ববাজারে জরুরি মজুদ থেকে আরও ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে আইইএ

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার যাত্রী

শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ