ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ সকাল

Link Copied!

বাংলাদেশ বন বিভাগ (বিএফডি) পরিচালিত এবং সরকারের অর্থায়নে তিন বছর মেয়াদী ‘হাতি সংরক্ষণ প্রকল্প’-এর অধীনে দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন। এ উপলক্ষে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক (প্রধান) মো. আমীর হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং বন বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাতি সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এ. এস. এম জহির উদ্দিন আকন। অরণ্যক ফাউন্ডেশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবদুল মোতালেব।

গবেষকদের তথ্যমতে, এই দেশব্যাপী জরিপের মাধ্যমে বন্য, পরিযায়ী ও পোষা হাতির প্রকৃত সংখ্যা নির্ধারণ করা হবে। পাশাপাশি হাতির চলাচলের পথ (মুভমেন্ট রুট), পরিবেশগত করিডোর ও আন্তঃসীমান্ত চলাচলের স্থানগুলো মানচিত্রায়ন (ম্যাপিং) করা হবে। একই সঙ্গে সারা দেশে মানুষ ও হাতির দ্বন্দ্বের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো (হটস্পট) চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই জরিপের প্রাপ্ত ফলাফল ভবিষ্যতে ‘বাংলাদেশ এলিফ্যান্ট কনসারভেশন অ্যাকশন প্ল্যান ২০২৮-২০৩৭’, এলাকাভিত্তিক সংঘাত নিরসন পরিকল্পনা এবং তথ্যভিত্তিক সংরক্ষণ কার্যক্রমে সহায়তার জন্য একটি জাতীয় ডিজিটাল তথ্য ব্যবস্থা গড়ে তুলতে মূল ভূমিকা রাখবে।

এই উদ্যোগের আওতায় বন বিভাগের কর্মকর্তা ও হাতি সাড়াদানকারী দলগুলোর (এলিফ্যান্ট রেসপন্স টিম) সক্ষমতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতি মোকাবিলার সমন্বয় উন্নত করা এবং হাতি মনিটরিং ও রিপোর্টিংয়ের জন্য ডিজিটাল টুলস তৈরিতে সহায়তা দেওয়া হবে। এসব সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে এশীয় হাতি সংরক্ষণ জোরদার করা এবং মানুষ ও হাতির সহাবস্থান নিরাপদ করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু