ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুড়িগ্রামে ট্রাকচাপায় যুবলীগ কর্মী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৪, ৯:৫০ সকাল

Link Copied!

কুড়িগ্রাম শহরে, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্প ট্রাক পৌর বাজার এলাকায় পৌঁছালে কলেজ মোড় গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা মো. ইসলাম ভুট্টু (৪৬) নামের এক যুবলীগ কর্মী মারা যান।

গতকাল (০১ জুন) শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্প ট্রাক পৌর বাজার এলাকায় পৌঁছালে কলেজ মোড় গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন