ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চালু হচ্ছে কক্সবাজার স্পেশাল ট্রেন

প্রতিবেদক
admin
১ জুন ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ

Link Copied!

সাময়িকভাবে বন্ধ হওয়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটি আগামী ১২ জুন থেকে আবারও বাণিজ্যিকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী। শুক্রবার (৩১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

সরদার সাহাদাত আলী বলেন, বেশ কিছুদিন ধরেই লোকো ড্রাইভার ও গার্ড স্বল্পতা এবং মিটারগেজ ইঞ্জিনের সংকট বিদ্যমান রয়েছে। কিছু ইঞ্জিন ট্র্যাকশন মোটরের সমস্যা দেখা দেওয়া ও দুর্ঘটনার কারণে নিয়মিত ট্রেন চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। সামনে ঈদ। ইঞ্জিনগুলো একটু ভালোভাবে চেক করাও দরকার।

ডিজি আরও বলেন, গত ঈদুল ফিতর থেকে যাত্রী চাহিদা বিবেচনায় স্পেশাল ট্রেন হিসেবে চালানো হচ্ছিল। আবার আগামী ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে চালানোর পরিকল্পনা আছে। ঈদের সময় ট্রেন ঠিকভাবে চালানোর জন্য প্রস্তুতি নিতে সাময়িকভাবে বিশেষ ট্রেনটা বন্ধ রাখা হয়েছে। আমরা সমস্যা সমাধান করে, দ্রুতই চাহিদা বিবেচনায় ট্রেন চালানের চেষ্টা করব। সেই সঙ্গে বাস্তবতার আলোকে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি চালু করেছিল কর্তৃপক্ষ। যাত্রী চাহিদা ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালু রাখার সময়সীমা ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

এর আগে ট্রেনটি বন্ধের ঘোষণা দেয়া চিঠিতে বলা হয়, ইঞ্জিন ও কর্মী সংকটে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলকারী একমাত্র ও বিশেষ ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৩০ মে) থেকে ট্রেন বন্ধ রাখতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে (ডিআরএম) চিঠি দিয়েছে রেলওয়ের যান্ত্রিক বিভাগ। ফলে বুধবার (২৯ মে) শেষবারের মতো চলেছে ট্রেনটি।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ