ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চলতি বছরের শেষে তৃতীয় টার্মিনালে যাত্রী পরিবহন শুরু : বিমানমন্ত্রী

প্রতিবেদক
admin
৩০ মে ২০২৪, ২:০৬ অপরাহ্ণ

Link Copied!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

বিমানমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তৃতীয় টার্মিনাল চালু হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে এরই মধ্যে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্বিতীয় রানওয়ে নির্মাণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিমানবন্দরের আশপাশে ভবন হয়ে গেছে। তারপরও কীভাবে দ্বিতীয় রানওয়ে করা যায় তা নিয়ে ভাবছি।

লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অনেক আধুনিক জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের এয়ারপোর্ট অনেক আধুনিক। উন্নত বিশ্বের অন্যান্য দেশ থেকেও অনেক উন্নত। তবে সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংস সব থেকে বড় চ্যালেঞ্জ। যাত্রীরা ভাবে বিমান থেকে নামার পরপরই লাগেজ হাতে পাবে। এটা বিশ্বের কোনো দেশে হয় না। অন্তত ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানকে দিয়ে করাবো। তবে জাপান এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে।

যাত্রী চাহিদা বিবেচনার নতুন এয়ারক্রাফট কেনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে এয়ারবাস এবং বোয়িং থেকে অফার করা হয়েছে। এটা নিয়ে মূল্যায়ন করার কাজ চলছে। যতো দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ