ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তেঁতুলিয়ায় একদিনে তাপমাত্রা কমল ১.৭ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ সকাল

Link Copied!

উত্তরের হিমেল বাতাস আর হালকা কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। একদিনের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও রাতে ঠান্ডার প্রকোপ বাড়ায় ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার এ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি। এদিকে মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত আকাশে সূর্যের দেখা মেলে। জীবিকার তাগিদে ভোরেই কাজে বেরিয়ে পড়েন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকেরা। তবে উত্তরের ঠান্ডা বাতাসে সকালে কাজ করতে গিয়ে শীতের অনুভূতি হচ্ছে তাঁদের।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলেনি। ফলে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হয়েছে। বুধবার সকালে রোদের দেখা মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও বাড়ছে শীত। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাসে ঠান্ডার তীব্রতা বাড়ছে। বিশেষ করে ভোরে কাঁথা ও চাদর ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।

শীতের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্করা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সর্দি-কাশি ও জ্বরসহ বিভিন্ন শীতজনিত উপসর্গ দেখা দিচ্ছে। কেউ কেউ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থান এবং উত্তরের হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশে ৪ হাজার কোটি বিনিয়োগ করছে ইফাদ

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার তৈরি, ২ লাখ টাকা জরিমানা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সিডনি অপেরা হাউস-পম্পেইসহ বিশ্ব ঐতিহ্য

কুয়াশার চাদরে ঢাকছে জয়পুরহাট, বাড়ছে ঠান্ডা

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২০ নভেম্বর আঘাত হানতে পারে ‘আকভান’

শীতে শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা: কী করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার প্রস্তাব নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু