ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কুয়াশার চাদরে ঢাকছে জয়পুরহাট, বাড়ছে ঠান্ডা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ২:০৯ বিকাল

Link Copied!

জয়পুরহাটে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলছে হালকা থেকে মাঝারি কুয়াশার। ভোরের সোনালি রোদের সঙ্গে কুয়াশার লুকোচুরি আর চারপাশের স্নিগ্ধ সবুজ প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন মাঠঘাট, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যায়। সকালের ঠান্ডা বাতাস ও কুয়াশার চাদরে ঢেকে থাকা প্রকৃতি জানান দিচ্ছে, বিদায় নিচ্ছে শরৎ-হেমন্ত, দুয়ারে কড়া নাড়ছে শীতকাল।

ভোরের কুয়াশার অপরূপ দৃশ্য মুগ্ধ করছে সাধারণ পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে। সকালে অনেক জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ উঠছে। অন্যদিকে সন্ধ্যার পর হিমেল বাতাসের সঙ্গে বাড়ছে ঠান্ডার প্রকোপ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়ে শীতজনিত রোগবালাই থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনে গরম এবং রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন তারতম্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

তিনি আরও বলেন, এ সময় থেকেই সবাইকে গরম কাপড় ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

মাগুরায় তিন অবৈধ ইটভাটা বন্ধ, একজনের কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানা বন্ধের নির্দেশ

জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান!

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে ট্রাকচাপায় দুইজন নিহত

সূর্যের দেখা নেই, হিমেল বাতাসে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের জনপদে শীতের আমেজ, ঘন কুয়াশায় বিপাকে কৃষকেরা

বিএটিবিকে সিগারেট ও ই-সিগারেট আমদানির অনুমতি, হুমকিতে জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,৩১৮

বর্ষার আগেই ২২ খাল খনন করবে ডিএসসিসি