ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ বিকাল

Link Copied!

ময়মনসিংহ সদর উপজেলায় স্পিড ব্রেকারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ট্রাকচাপায় সাদিয়া আফরিন ইভা (৩৪) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ে পৌঁছানোর আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আফরিন ইভা ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী। তিনি ভালুকার একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক পরীক্ষা করাতে স্বামী মেহেদী হাসানের মোটরসাইকেলে করে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে যান সাদিয়া। পরীক্ষা শেষে ফেরার পথে তিনি মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। চুরখাই পাঁচরাস্তার মোড়ে পৌঁছানোর আগে একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, সড়কের ওই স্পিড ব্রেকারে সাদা কোনো চিহ্ন ছিল না। ফলে স্পিড ব্রেকারটি দেখতে না পেয়ে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাদিয়া পড়ে যান। এরপর ট্রাকচাপায় তিনি মারা যান। তবে তার স্বামী মেহেদী হাসানের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

এসআই রাকিবুল আলম আরও বলেন, নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করলে তা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু