ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ সকাল

Link Copied!

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে এডিস মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, মানিক মিয়া এভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরী পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিমানবন্দর এলাকার একটি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচিতে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ২৪টি দলে ভাগ হয়ে প্রায় ১ হাজার ৫০০ কর্মী অংশ নেন। এসব দলে মশক সুপারভাইজার, মশক কর্মী, বিএনসিসি ও স্কাউট সদস্যরা যুক্ত ছিলেন।

অভিযানকালে কর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন এবং জনসচেতনতামূলক মাইকিং করেন।

এ ছাড়া নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ

২০৩৪ সালের মধ্যে জ্বালানি কাঠামো নিশ্চিত করা হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে পদ্মার পানি, প্লাবিত চরাঞ্চল

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম