ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের প্রবাসীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ সকাল

Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমিন উদ্দিন (৪৭) নামে সুনামগঞ্জের এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন নিহত হয়েছেন।

সোমবার বিকেলে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে রিয়াদ-তায়েফ সড়কের আল-কোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মাউত্তর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। প্রায় ২৭ বছর ধরে সৌদি আরবে থাকা আমিনের তায়েফ এলাকায় একটি কফির দোকান ছিল।

পরিবার সূত্রে জানা যায়, দেড় মাসের ছুটি নিয়ে মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল আমিনের। সোমবার বিকেলে তিনি ছোট ভাইকে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে সিলেট বিমানবন্দরে তাকে নিতে বলেছিলেন। এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যুর খবর আসে।

দুর্ঘটনার পর আমিন উদ্দিন, গাড়ির চালকসহ চারজন নিহত হন। পরিবারের দাবি, চালকের ভাতিজা দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় সৌদি আরবে থাকা নিহতের দুই ভাই থানায় অভিযোগ করেছেন।

আমিন উদ্দিনের মরদেহ বর্তমানে তায়েফের একটি হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম