ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকার দোহারে নসিমন-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৬, ২:২৫ বিকাল

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মীর হোসেন (৬০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নূরপুর এলাকার আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর হোসেন দোহার ঘাটা গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।

পুলিশ জানায়, সকালে একজন যাত্রী নিয়ে ইজিবাইক চালিয়ে দোহার বাজারের দিকে যাচ্ছিলেন মীর হোসেন। পথে নূরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তার ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার এসআই লিজা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর নসিমনচালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত