ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঠিকাদারি ব্যবস্থা বন্ধ ও স্থায়ী চাকরির দাবিতে ফের বিএটিবি শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ বিকাল

Link Copied!

চাকরি স্থায়ী করার দাবিতে কুষ্টিয়ায় আবারও মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা বলেন, তারা দীর্ঘদিন ধরে BATB-এর হয়ে কাজ করছেন। তবে তাদের সরাসরি কোম্পানির কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। তারা ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, তাদের সরাসরি BATB-এর অধীনে স্থায়ী চাকরি দিতে হবে। একই সঙ্গে ঠিকাদারের মাধ্যমে কাজ করানোর ব্যবস্থা বন্ধ করতে হবে।

শ্রমিকরা আরও বলেন, তাদের চাকরি থেকে বাদ দেওয়ার ভয় দেখানো, বেতন বন্ধের হুমকি এবং হয়রানি বন্ধ করতে হবে। শ্রম আইন অনুযায়ী তাদের চাকরির নিরাপত্তা ও অন্যান্য অধিকারও নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় তারা “শ্রমিক ঐক্য জিন্দাবাদ” ও “সংগ্রাম, সংগ্রাম”সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে গত ১৩ আগস্ট কুষ্টিয়ার আল্লারদর্গা লিফ রিজিয়নে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন শ্রমিকরা। ওই কর্মসূচিতে আল্লারদর্গা, মানিকগঞ্জ, চেচুয়া, ঝিনাইদহ ও মেহেরপুর লিফ রিজিয়নের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা অংশ নেন।

শ্রমিকরা জানান, গত ১০ আগস্ট কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেও তারা তাদের দাবি তুলে ধরেছিলেন। সেখানে চাকরি স্থায়ী করা, চাকরিচ্যুতির হুমকি বন্ধ করা, বেতন বন্ধের ভয় না দেখানো এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

তাদের ভাষ্য, এসব দাবি নিয়ে এর আগেও কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এরপরও সমাধান না হওয়ায় আবারও কর্মসূচিতে নেমেছেন।

দাবি দ্রুত মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান আন্দোলনরত শ্রমিকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি