ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’-লালমাটিয়ায় কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ অগাস্ট ২০২৬, ১০:৫২ সকাল

Link Copied!

অপরিকল্পিত ও দ্রুত নগরায়নের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব বাড়ছে। একই সঙ্গে নগরবাসীর মধ্যে অসংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে মাঠ, পার্ক ও গণপরিসরের সংকটে শিশুদের শারীরিক কার্যক্রমের সুযোগ কমে যাওয়ায় তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে হেঁটে যাতায়াতে উৎসাহিত করতে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে এ কার্যক্রমের কিক-অফ মিটিং অনুষ্ঠিত হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১১ থেকে ১৭ বছর বয়সী বিশ্বের প্রায় ৮০ শতাংশ শিশু পর্যাপ্ত শারীরিক কার্যক্রমে সক্রিয় নয়। বিদ্যালয়ে হেঁটে যাতায়াত শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক কার্যক্রমের সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি হাঁটার মাধ্যমে যান্ত্রিক যানবাহনের ব্যবহার কমানো সম্ভব হলে বায়ু ও শব্দদূষণও কমবে। এতে দূষণজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায়ও ভূমিকা রাখা সম্ভব।

কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা জরুরি। শিক্ষার্থীরা স্কুলে হেঁটে যাতায়াতের মাধ্যমেই সহজে এই শারীরিক কার্যক্রমের প্রয়োজন পূরণ করতে পারে। তবে ভাঙাচোরা রাস্তা, জলাবদ্ধতা ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে অভিভাবক ও শিক্ষার্থীরা হাঁটতে উৎসাহিত হচ্ছেন না।

তিনি শিশুদের জন্য নিরাপদ হাঁটার পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শায়লা খাতুন বলেন, এলাকার অনেক শিশু প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু নিরাপদ ও উপযুক্ত পরিবেশের অভাবে তাদের নানা ঝুঁকির মুখে পড়তে হয়। শিক্ষার্থীদের পথচলা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, রাস্তার ধরন অনুযায়ী কিছু সড়ক শুধু পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য নির্দিষ্ট করা যেতে পারে। একই সঙ্গে স্কুলে শিক্ষার্থীদের আগমন ও ছুটির সময়ে নির্দিষ্ট কিছু সড়কে যানবাহন চলাচল সীমিত বা বন্ধ রাখা যেতে পারে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আকমল হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের হেঁটে যাতায়াতে উৎসাহিত করা হয়। এতে শারীরিক সুস্থতার পাশাপাশি অর্থ সাশ্রয় এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। তবে এলাকায় হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

তিনি ঢাকা শহরের হাঁটার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা ইমরান মিয়া, ডকুমেন্টেশন অফিসার মো. বাবুল মিয়া, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত