ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ৪:৩৮ বিকাল

Link Copied!

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫ জন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম-সংক্রান্ত পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৪১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি