ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ বিকাল

Link Copied!

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও শ্যালো মেশিনচালিত গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। বাসটি নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিনচালিত গরুবাহী টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য