ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ বিকাল

Link Copied!

দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক বা আরোহী, যা মোট প্রাণহানির ৩৩ দশমিক ১৭ শতাংশ। একই সময়ে ১০৬ জন পথচারীও প্রাণ হারিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন। অর্থাৎ মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ৭১ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এছাড়া দুর্ঘটনায় ৫১ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ১২ দশমিক ২৫ শতাংশ।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহীর পর সবচেয়ে বেশি ৯৪ জন থ্রি-হুইলারের যাত্রী নিহত হয়েছেন। এছাড়া স্থানীয়ভাবে তৈরি যানবাহনের ২৬ জন, বাসের ২১ জন, ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের ১৯ জন, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ৭ জন এবং রিকশা ও সাইকেলের ৫ জন আরোহী প্রাণ হারিয়েছেন।

সড়কের ধরন অনুযায়ী জাতীয় মহাসড়কে সবচেয়ে বেশি ১৬৯টি (৩৬ দশমিক ৮৯ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আঞ্চলিক সড়কে ১৫৫টি, গ্রামীণ সড়কে ৬১টি, শহরের সড়কে ৬৬টি এবং অন্যান্য স্থানে ৭টি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে সবচেয়ে বেশি ১৬৪টি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া মুখোমুখি সংঘর্ষে ১২৩টি, পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে ১০৮টি, যানবাহনের পেছনে আঘাত করে ৫৪টি এবং অন্যান্য কারণে ৯টি দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় মোট ৭১১টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ১৭২টি, থ্রি-হুইলার ১৩১টি, বাস ১২৪টি, ট্রাক ৯২টি এবং স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৫২টি।

সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সকালে সবচেয়ে বেশি ২৮ দশমিক ৮২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এরপর রাতে ১৯ দশমিক ৪৩ শতাংশ, দুপুরে ১৭ দশমিক ২৪ শতাংশ, বিকেলে ১৪ দশমিক ৮৪ শতাংশ, সন্ধ্যায় ১২ দশমিক ২২ শতাংশ এবং ভোরে ৭ দশমিক ৪২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ৯৯টি দুর্ঘটনায় ৮০ জন, রাজশাহী বিভাগে ৫২টি দুর্ঘটনায় ৫০ জন, রংপুর বিভাগে ৪৫টি দুর্ঘটনায় ৪৭ জন, খুলনা বিভাগে ৩৬টি দুর্ঘটনায় ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪টি দুর্ঘটনায় ৩০ জন, সিলেট বিভাগে ৩১টি দুর্ঘটনায় ২৮ জন এবং বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩ জন শিক্ষার্থী, ২৭ জন ব্যবসায়ী, ২৩ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১৭ জন বিক্রয় প্রতিনিধি, ১৬ জন এনজিও কর্মী, ১৪ জন ব্যাংক ও বীমা খাতের কর্মকর্তা-কর্মচারী, ৭ জন শিক্ষক, ৩ জন সাংবাদিক, ৩ জন আইনজীবী, ৩ জন মসজিদের ইমাম বা খাদেম, ২ জন চিকিৎসক, ২ জন প্রকৌশলী, একজন পুলিশ সদস্য এবং একজন বিজিবি সদস্য রয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও অসুস্থতা, নির্ধারিত কর্মঘণ্টা ও বেতনের অভাব, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকে দায়ী করেছে।

এসব পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি, মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, সব রেলক্রসিংয়ে গেটকিপার নিয়োগ এবং সমন্বিত যোগাযোগ মন্ত্রণালয় গঠনসহ ১২ দফা সুপারিশ করেছে সংস্থাটি।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা