ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১২:০০ বিকাল

Link Copied!

বিভাগীয় শহর খুলনাসহ বিভাগের ১০ জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৭ জনই খুলনা জেলার।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, খুলনা জেলা হাসপাতালে ৮ জন, যশোরে ১০ জন, বাগেরহাটে ৬ জন, নড়াইলে ৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কুষ্টিয়ায় ২ জন এবং মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহে একজন করে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলা ও চুয়াডাঙ্গায় নতুন কোনো রোগী ভর্তি হননি।

এর আগে মঙ্গলবার একদিনেই বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন, যার মধ্যে বাগেরহাটেই ছিল সর্বোচ্চ ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৯৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন বাগেরহাটে মারা যান।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন, খুলনা জেলায় ৩৩ জন, বাগেরহাটে ৫৭ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৫ জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নড়াইলে ৩ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং ঝিনাইদহে একজন চিকিৎসা নিচ্ছেন। চুয়াডাঙ্গায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শেখ মো. মোশারফ হোসেন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজন অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিট চালু করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান