ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১০:৫৮ সকাল

Link Copied!

নির্মাণ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এখনো যান চলাচলের জন্য চালু করা যায়নি গাইবান্ধা জেলা শহরের প্রবেশপথে নির্মিত প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ের দুটি সেতু। ফলে নতুন সেতুর পরিবর্তে প্রতিদিন ঝুঁকিপূর্ণ পুরোনো ও সংকীর্ণ সেতু ব্যবহার করে চলাচল করছেন হাজারো মানুষ।

গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, শহরের যানজট কমানো এবং পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর বিকল্প হিসেবে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঘাঘট নদীর ওপর ৭৬ মিটার দীর্ঘ ঘাঘট-২ সেতু এবং গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় আলাই নদীর ওপর ৯০ মিটার দীর্ঘ আলাই সেতু নির্মাণ করা হয়। ২০২২ সালের শেষ দিকে কাজ শুরু হয়ে ২০২৪ সালের জুনে নির্মাণ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতু দুটি এখনো ব্যবহার করা যাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, নতুন সেতুর পাশের পুরোনো, সরু ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি জেলা শহরের প্রবেশমুখে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

অটোরিকশাচালক হুমায়ন মিয়া বলেন, নতুন সেতু তৈরি হলেও সংযোগ সড়কের অভাবে পুরোনো সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বড় দুর্ঘটনার আগেই নতুন সেতু চালু করা প্রয়োজন।

পুলবন্দি এলাকার বাসিন্দা শাহরিয়ার বলেন, চোখের সামনে নতুন সেতু থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন জানান, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। সমস্যার সমাধান করে দ্রুত সেতু দুটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত