ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ৪:২৯ বিকাল

Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মাহে আলম (৫১) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আহতরা হলেন—বাপলুপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোনাখালী এলাকায় ঢাকামুখী লেন দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মাহে আলমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর ট্রাকটি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অটোরিকশার ভেতরে থাকা চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের স্থানীয় আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আওলাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক পালিয়ে গেছেন। নিহত মাহে আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত