ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার: মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ সকাল

Link Copied!

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র বা এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘সৌদিয়া ও এইচএসবিসি: বৈশ্বিক সংযোগে শক্তিশালী অংশীদারত্ব-বাংলাদেশে সৌদিয়ার যাত্রা উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান চলাচল খাতে নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আকাশপথের যোগাযোগ সম্প্রসারণে কাজ চলছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে এমন একটি আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করা, যার মাধ্যমে দক্ষিণ এশিয়া বিশ্বের বৃহত্তর পরিসরের সঙ্গে যুক্ত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বিমান সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও কৌশলগত বিনিয়োগকারীদের সহযোগিতা এবং বিনিয়োগকে স্বাগত জানায় সরকার।

বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে আফরোজা খানম বলেন, গত ৪৬ বছর ধরে সৌদিয়া বাংলাদেশে সফলভাবে সেবা দিয়ে আসছে। এ সময়ে বিমান সংস্থাটি লাখো যাত্রীর যাতায়াত সহজ করেছে, প্রবাসী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণে সহায়তা দিয়েছে এবং হজ ও ওমরাহ পালনকারীদের নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণ নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, সৌদিয়া শুধু একটি আন্তর্জাতিক বিমান সংস্থা নয়, এটি বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবেও কাজ করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া, সৌদিয়া, এইচএসবিসি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণে বিমান চলাচল খাতের ভূমিকা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত