ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বাউফলে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ৪:০২ বিকাল

Link Copied!

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় ইউনুস খান (৬০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার অজ্ঞাত একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত ইউনুস খানকে দুই অজ্ঞাত ব্যক্তি উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাহরিয়ার আল কাইয়ুম জানান, আহত অবস্থায় দুই ব্যক্তি ইউনুস খানকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাসপাতালে মরদেহ নিতে আসা নিহতের স্বজন সেলিম সরদার জানান, ইউনুস খান পেশায় ভিক্ষুক ছিলেন। তিনি তিন মেয়ে ও এক হাফেজে কোরআন ছেলে সন্তানের জনক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুকের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ ও ঘটনা সম্পর্কে তথ্য জানতে তদন্ত চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত