ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ১:২৪ বিকাল

Link Copied!

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাট সংলগ্ন শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। এর মধ্যে আটজন নিরাপদে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে সদরঘাট ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। দুর্ঘটনার কারণ এবং নিখোঁজদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে নিহত ১৭, বাস্তুচ্যুত ৩ হাজার

ADB Warns Public Against Fraudulent Loan Scams in Bangladesh

Mulching Technology in Agriculture: VAT Support Can Reduce Farmers’ Costs and Boost Productivity

এডিবির নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা

কৃষিতে মালচিং পেপারে ভ্যাট কমানোর দাবি, উৎপাদন খরচ কমে লাভবান হবেন কৃষক

‘এভিয়েশন খাতকে সমৃদ্ধ না করলে দেশ কখনোই উন্নত হবে না’

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

সরবরাহ শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার

কয়েক দিনের বৃষ্টির পর ঢাকার বায়ু মাঝারি

বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার পরিকল্পিত প্রয়োগ জরুরি

৪ জনের মধ্যে কে সবচেয়ে জ্ঞানী? উত্তরেই লুকিয়ে আছে আপনার স্বভাব