ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জাল ভিসার সন্দেহে শাহজালালে ৭৬ যাত্রীর ভ্রমণ ভেস্তে গেল

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ১১:৩১ সকাল

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল ভিসার সন্দেহে ৭৬ জন যাত্রীর মালয়েশিয়া যাত্রা ভেস্তে গেছে। ভিসা ও পাসপোর্ট যাচাইয়ের সময় পাঁচজনের কাগজপত্রে অসংগতি ধরা পড়লে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় একই গ্রুপের বাকি যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তাদের ছাড়াই মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও ৭৬ জন যাত্রীকে ছাড়াই ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

বিমানবন্দর সূত্র জানায়, ৭৬ জন যাত্রী একই লাইনে ইমিগ্রেশন ও ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন। এ সময় পাঁচজনের ভিসা ও পাসপোর্ট যাচাইয়ে অসংগতি ধরা পড়ে। তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করলে একই দলের অন্য যাত্রীরা বিমানবন্দর ছেড়ে চলে যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীদের মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। সংশ্লিষ্টদের ধারণা, তারা মালয়েশিয়ায় গিয়ে সেখানেই অবস্থান করার পরিকল্পনা করেছিলেন। তবে জিজ্ঞাসাবাদের সময় ওই পাঁচজন দাবি করেন, তারা মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কর্তৃপক্ষ তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় ভ্রমণের অনুমতি দেয়নি।

সূত্র আরও জানায়, পুরো যাত্রীদলকে একটি ট্রাভেল এজেন্সি বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিল। ঘটনার পর ওই ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্টদের খুঁজছে গোয়েন্দা সংস্থাগুলো।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, ভিসা ও পাসপোর্টে অসংগতি থাকা সত্ত্বেও কীভাবে ওই পাঁচজন যাত্রী বিমানবন্দরের সর্বশেষ বোর্ডিং ধাপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। সাধারণত জাল ই-ভিসা শনাক্তের দায়িত্বে থাকা ইমিগ্রেশন পুলিশের (এসবি) যাচাই ছাড়া কোনো যাত্রী বোর্ডিং এলাকায় প্রবেশ করতে পারেন না।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

বরিশালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

রোগ নির্ণয়ে এখনো পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বর্ষার বৃষ্টিতে স্বস্তির ঢাকার বাতাস, দূষণের শীর্ষে দিল্লি

পুরান ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আগুন নেভানো বড় চ্যালেঞ্জ: ফায়ার সার্ভিস

জাল ভিসার সন্দেহে শাহজালালে ৭৬ যাত্রীর ভ্রমণ ভেস্তে গেল

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত বাংলাদেশের নাদিরা

কৃষিতে নতুন বিপ্লব, লবণাক্ততা ও খরা রোধে নতুন আশা ‘ম্যাজিক সয়েল’

বিশ্বব্যাংকের তালিকায় উন্নতি ৬ দেশের, বাংলাদেশ এখন কোন অবস্থানে?

দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস