ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুলাই ২০২৬, ১১:১৭ সকাল

Link Copied!

স্বল্পআয়ের জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ, চিকিৎসা ব্যয় কমানো এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বুধবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, টেকসই দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোগের বিকাশে সুস্থ জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে হলে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। অসুস্থতার কারণে চিকিৎসা ব্যয় অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলে এবং উদ্যোক্তাদের উৎপাদনশীলতা ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশে ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয়ের (Out-of-Pocket Expenditure) হার বিশ্বের মধ্যে বেশি; এ ব্যয় কমাতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পিকেএসএফ দীর্ঘদিন ধরে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি বিভিন্ন অ-আর্থিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সরকারের স্বাস্থ্য, পুষ্টি ও মাতৃস্বাস্থ্য-সংক্রান্ত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পিকেএসএফ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়েনের উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসংস্থানের জন্য সুস্বাস্থ্যের অধিকারী উদ্যোক্তা সৃষ্টির অংশ হিসেবে পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসমূহকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে যে অর্থ ব্যয় হবে তা বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।

পিকেএসএফ জানায়, প্রাথমিক পর্যায়ে ৩৯টি সহযোগী সংস্থার ৪৫৪টি শাখার মাধ্যমে প্রায় ৬ লাখ ৮০ হাজার সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এ সেবার আওতায় আনা হবে।

এ কার্যক্রমে গর্ভবতী ও প্রসূতি মা, নবজাতক, পাঁচ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরী, প্রজননক্ষম নারী, প্রবীণ ব্যক্তি এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর সব গ্রাহকের মধ্যে এ সেবা সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সহযোগী সংস্থাগুলোর প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

PKSF launches Preventive Healthcare program for low-income communities

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

South Asia’s Largest Discount Festival to Be Held in Dhaka This December

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্ববাজারে চার মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

Charging Worries Fade as vivo Teases the Upcoming Y500

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

জুলাইয়ে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস