ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চিকিৎসকদের নৈতিকতা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৬, ৪:৫২ বিকাল

Link Copied!

দেশের সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পেশাগত নৈতিকতা, সময়ানুবর্তিতা এবং জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল পদে থেকে বিনয়, দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে হবে। তিনি বলেন, হাসপাতালগুলোতে কোটি কোটি টাকার অবকাঠামো ও আইসিইউ স্থাপন করা হলেও চিকিৎসকদের আন্তরিকতা ও মানবিক আচরণ ছাড়া সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে না।

তিনি গ্রামীণ ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের শতভাগ সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, কোনো অবস্থাতেই রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানো যাবে না। একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা ও শয্যার মান বজায় রাখতে স্থানীয় ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

করোনা মহামারির সময় চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য আনসার মোতায়েন এবং বিশেষ প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দেশের ১০টি জেলায় নতুন আইসিইউ চালুর পর শিগগিরই জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া ও রংপুর শিশু হাসপাতালেও আইসিইউ চালু করা হবে। এছাড়া প্রতিটি জেলা হাসপাতালে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একটি আন্তর্জাতিক প্রকল্পের আওতায় সারাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল নারীদের জন্য বিশেষায়িত হবে। পাশাপাশি মুমূর্ষু রোগীদের দ্রুত স্থানান্তরের জন্য আধুনিক অ্যাম্বুলেন্স ও বিশেষ হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জোবায়দা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত