ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৬, ১১:৩০ সকাল

Link Copied!

নেপালে বার্ড ফ্লুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত প্রায় ৬ লাখ হাঁস-মুরগি নিধন করা হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী কাঠমান্ডুর একমাত্র চিড়িয়াখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার দেশটির কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রাণিসম্পদ সেবা বিভাগের মহাপরিচালক উমেশ দাহাল জানান, চলতি বছরের ১৮ মার্চ প্রথমবারের মতো বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে সরকারি তত্ত্বাবধানে ৫ লাখ ৯৬ হাজারের বেশি হাঁস-মুরগি নিধন করা হয়েছে। পাশাপাশি ধ্বংস করা হয়েছে ১০ লাখেরও বেশি ডিম।

তিনি জানান, কাঠমান্ডু উপত্যকার তিনটিসহ দেশের ১১টি জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কাঠমান্ডু উপত্যকার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।

উমেশ দাহালের ভাষ্য, কাকের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সংক্রমণে কাকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। বন্য পরিবেশে বিচরণ করায় কাকের চলাচল নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সংক্রমণ ছড়িয়ে পড়ায় রাজধানী কাঠমান্ডুর একমাত্র চিড়িয়াখানা জুন মাসের শুরুতেই বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড-১৯ মহামারির পর এই প্রথম চিড়িয়াখানাটি বন্ধ করা হলো।

চিড়িয়াখানার মুখপাত্র গণেশ কৈরালা জানান, বার্ড ফ্লুতে সিভেট বিড়াল ছাড়াও পেঁচা, শকুন, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা গেছে। ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চিড়িয়াখানাটি বন্ধ থাকবে।

উল্লেখ্য, নেপালে প্রথমবার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয় ২০০৯ সালের জানুয়ারিতে। তবে এখন পর্যন্ত দেশটিতে বার্ড ফ্লুতে কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প