ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৬, ৭:০৪ বিকাল

Link Copied!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক জনপরিসর থেকে বেওয়ারিশ কমিউনিটি কুকুর অপসারণ ও স্থানান্তরের চলমান কার্যক্রম, যা প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ৭(১) ও ১৪ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিপত্রের পরিপন্থী, কেন বেআইনি ও আইনগতভাবে কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না – রুল জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

আজ রোববার (২১ জুন ২০২৬) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বিত দ্বৈত বেঞ্চ একটি জনস্বার্থমূলক রিট মামলায় (রিট পিটিশন নং ৬৬৯৯/২০২৬) এ রুল জারি করেছেন।

মামলাটি দায়ের করেন এ.এল.বি অ্যানিমেল শেল্টার-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি।

রুলে একইসঙ্গে অন্তর্বর্তীকালীন আদেশে আদালত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আদেশ প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

কমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা সহ সমগ্র বাংলাদেশে গণ-কুকুর টিকাদান (MDV) ও ধরা-বন্ধ্যাকরণ-টিকাদান-অবমুক্তকরণ (CNVR) কর্মসূচির সম্ভাব্যতা নিরূপণ করে তা শুরু করবে এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ তৌফিকুল ইসলাম খান।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা