ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাট গুমপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. জুনায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদেরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

স্বাস্থ্য খাতে চিকিৎসক বণ্টনে ভারসাম্য নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত