ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ২:২০ বিকাল

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মো. আবু জোবায়ের।

সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে এ দুর্ঘটনা ঘটে।

জোবায়ের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সাফল্য অর্জন করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জোবায়েরের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগীরপাড়া এলাকায়। তার বাবা মো. আবুল কালাম আজাদ এবং মা জহুরা বেগম। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। ছোট ভাই সপ্তম শ্রেণির ছাত্র। এর আগে আরেক ভাই মারা যাওয়ায় পরিবারে একমাত্র বড় সন্তান ছিলেন জোবায়ের।

নিহতের চাচাতো ভাই আবিদ জানান, জোবায়ের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থাকতেন। সোমবার রাতে দুই বন্ধুর সঙ্গে রিকশায় করে এক বন্ধুর বাসায় যাওয়ার পথে ট্রাকটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রিকশার দুই বন্ধু সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোবায়েরের মৃত্যুতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নামাজের স্থানে আইন বিভাগের উদ্যোগে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স