ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈশ্বরদীতে ট্রাকচাপায় শিশুসহ ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুন ২০২৬, ১২:৫৩ বিকাল

Link Copied!

পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা–কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ (৮) পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। অন্যদিকে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, আলিফ তার মায়ের সঙ্গে ঈশ্বরদীর পাকশী এলাকায় বেড়াতে গিয়েছিল। রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে হঠাৎ যানটি কাত হয়ে যায়। এতে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশু আলিফ।

এ সময় এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলে তারা দুজনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিশুটির মা ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে ট্রাক ও অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স