ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুয়েতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুন ২০২৬, ১১:৪৫ সকাল

Link Copied!

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত চারজন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক।

বুধবার রাতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

এদিকে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, দুর্ঘটনাস্থল কিংবা রকেট ও ড্রোন হামলার কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে হামলা ও তা প্রতিহত করার দৃশ্য ধারণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস আরও জানায়, কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অন্যদেরও রক্তদানে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত