ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জয়পুরহাটে পিকআপের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার সড়াইল খন্দকারপাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) এবং হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)। আহত সুরাইয়া (১৯) ইমন খন্দকারের স্ত্রী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌস হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে পাঁচবিবি উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা খারিতা এলাকায় রাস্তার ওপর ধানের খড় থাকায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়।

এ সময় চানপাড়া থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইমন খন্দকার নিহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত ফেরদৌস হোসেন ও সুরাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক্টর

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

ঈদের ৭ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে শুরু হলো আমদানি-রফতানি

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আগামী ৫ দিনে বাড়বে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

Health Ministry’s Role in Strengthening Tobacco Control Law Highly Commendable

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

তামাক কোম্পানির প্রলোভন বন্ধে কঠোর আইনী পদক্ষেপ জরুরি

টানা সাত দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আসন্ন বাজেটে তামাকপাতা রপ্তানিতে অন্তত ১৫ শতাংশ শুল্ক আরোপ জরুরি

একটা সিগারেটে ৫ পয়সা লাভ হলে কোম্পানির মুনাফা বাড়ে ২৫০ কোটি টাকা

বজ্রপাতে মৃত্যুর ঘনত্বে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ