ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক্টর

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ২:২০ বিকাল

Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাক্টরের সঙ্গে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের নিকটবর্তী ভাড়াউড়া চা-বাগান এলাকার ২৯০/৪ নম্বর পিলারসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ক্রসিংটিতে নিরাপত্তা গেট না থাকায় ট্রাক্টরটি রেললাইনে উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ট্রেনটি প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত ট্রাক্টরটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক্টরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনার পর কালনী এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনের প্ল্যাটফর্মে এসে থামে। তিনি বলেন, ঘটনাস্থলটি একটি ইঞ্জিনিয়ারিং গেট। সেখানে গেটম্যান দায়িত্ব পালন করছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আহত ট্রাক্টরচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স