ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কোয়েটায় জাফর এক্সপ্রেসে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মে ২০২৬, ৩:৪৭ বিকাল

Link Copied!

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটায় সেনা সদস্যদের বহনকারী জাফর এক্সপ্রেসে আবারও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রোববার কোয়েটার চমন ফাটকের কাছে ট্রেনটিকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের একাধিক কামরা দুমড়ে-মুচড়ে যায়। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনের পাশে রাখা বিস্ফোরকের মাধ্যমে এ হামলা চালানো হয়। এতে আশপাশের কয়েকটি বাড়ি ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই পাক সেনা, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে। ট্রেনের ভেতরে কেউ আটকে আছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটিতে বেশ কয়েকজন সেনা সদস্য ছিলেন এবং মূলত তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

এ হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) মজিদ ব্রিগেড। ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট থেকে সেনাদের নিয়ে যাওয়ার সময়ই বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে।

কোয়েটা পুলিশের বরাতে জানানো হয়, একটি বগি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং কয়েকটি কামরায় আগুন ধরে যায়।

উল্লেখ্য, পাকিস্তানের কোয়েটা ও পেশোয়ারের মধ্যে চলাচলকারী জাফর এক্সপ্রেস গত দুই বছরে একাধিকবার হামলার শিকার হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে সিন্ধু প্রদেশে, নভেম্বরে এবং মার্চে অপহরণ ও পণবন্দি করার ঘটনাও ঘটেছিল এই ট্রেনকে ঘিরে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট