ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝালকাঠিতে লাশ বহনের সময় পিকআপের ধাক্কা, আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

ঝালকাঠির নলছিটিতে দাফনের জন্য মরদেহ নেওয়ার সময় খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগনে মো. রেজা এবং মেয়ের ঘরের এক নাতি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য একটি মরদেহ খাটিয়ায় করে নেওয়া হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া ও মরদেহ বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে মরদেহ পড়ে যায় এবং চারজন আহত হন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স