ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাম চিকিৎসায় খরচের চাপে নিম্নবিত্ত পরিবার, রেফার্ড নিয়ে বাড়ছে দুশ্চিন্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মে ২০২৬, ৩:০১ বিকাল

Link Copied!

হামের চিকিৎসা খরচ যোগাতে হিমশিম খাচ্ছে নিম্নবিত্ত পরিবারগুলো। অনেক রোগীই চিকিৎসা শুরু করার আগেই অর্থ সংকটে চিকিৎসা প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, শিশুর গুরুতর অবস্থার কথা বলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার্ড করা হলেও পরে দেখা যাচ্ছে তা সাধারণ হামের কেস। এতে চরম দুশ্চিন্তায় পড়ছেন অভিভাবকরা।

সোমবার (১৮ মে) ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে গিয়ে দেখা যায়, মরিয়ম নামে ১১ মাস বয়সি এক শিশু ১৪ দিন নিউমোনিয়ায় ভর্তি থাকার পর হামের সংক্রমণে আবারও পাঁচ দিন ধরে ভর্তি রয়েছে। এর মধ্যেই চিকিৎসা খরচে নিঃস্ব হয়ে পড়েছেন তার দাদি ছকিনা বেগম।

তিনি জানান, নাতনির চিকিৎসার জন্য জীবনের শেষ সম্বলও ব্যয় করেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও ভাড়ার অভাবে শিশুটিকে বাড়ি নিতে পারছেন না তিনি।

হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীর স্বজনদের একই ধরনের অভিজ্ঞতা। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে নিম্নবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়ছে। পাশাপাশি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার্ড করার ঘটনাও বাড়ছে। স্বজনদের অভিযোগ, অনেক সময় গুরুতর বলা হলেও পরে দেখা যায় শিশুর অবস্থা স্বাভাবিক হামের মতো।

ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. আসিফ হায়দার বলেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যেই মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে।

তিনি শুরুতেই অপ্রয়োজনীয় রেফার্ড না করে লক্ষণভিত্তিক চিকিৎসা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, যারা পুষ্টিহীনতায় ভুগছে তাদের দ্রুত আইসিইউ সাপোর্ট প্রয়োজন হচ্ছে, আর যারা দ্রুত হাসপাতালে আসছে তারা তুলনামূলক দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত