ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারতের রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৬, ১১:৩১ সকাল

Link Copied!

ভারতের মধ্যপ্রদেশ-এর রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১৭ মে) ভোর সোয়া ৫টার দিকে ৬৮ জন যাত্রী বহনকারী বি-১ কোচটিতে আগুন লাগে। তবে দ্রুত উদ্ধার অভিযান চালানো হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্মকর্তারা জানান, বিক্রমগড় আলোত স্টেশন-এর কাছে আগুন লাগার পরপরই আক্রান্ত বগিটি ট্রেনের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় আগুন লাগার কারণ তদন্ত করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় আশপাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, ১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। ট্রেনটির রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে নিজামুদ্দিন রেলস্টেশন-এ পৌঁছানোর কথা ছিল।

অগ্নিকাণ্ডের আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দুর্ঘটনার সময় এটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এর আগে শুক্রবার হায়দ্রাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স