ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের সংক্রমণ ও টিকার সংকট তদন্তে আন্তর্জাতিক কমিটি গঠন করবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৬, ১:৪৬ বিকাল

Link Copied!

হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণ এবং টিকা সংকটসহ সামগ্রিক পরিস্থিতি তদন্ত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরও জানান, হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কী কারণে টিকার সংকট তৈরি হয়েছে এবং টিকা প্রদানে কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয়ও তদন্তে খতিয়ে দেখা হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, “তদন্তে কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হামের চিকিৎসা ও প্রতিরোধে সরকারের সুযোগ-সুবিধা আরও বাড়ানো প্রয়োজন।”

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পূর্ববর্তী ও অন্তর্বর্তী সরকারের সময়ে করা বিভিন্ন চুক্তি বাতিলের বিষয়টি সহজ নয়, তবে সরকার সেগুলোর পর্যালোচনা ও মূল্যায়ন করবে। কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও রয়েছে, যা বিবেচনায় নিতে হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সাম্প্রতিক চুক্তি বাতিল করলে তার প্রভাব কী হবে, তা বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে রফতানি পণ্যের ওপর সম্ভাব্য শুল্ক আরোপের বিষয়ও মাথায় রাখতে হবে।

এ সময় তিনি আরও বলেন, দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকট নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত