ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৬, ২:৪৬ বিকাল

Link Copied!

হামে আক্রান্ত হয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটের প্রেক্ষাপট

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। গড় হিসেবে প্রতিদিন অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে প্রতিদিন প্রায় ১০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে ঢাকা বিভাগে। রংপুর বিভাগে তুলনামূলকভাবে কম মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাব অনুযায়ী পরিস্থিতি নিশ্চিত হলেও বাস্তব অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিনই নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের মধ্যে সংক্রমণ বেশি হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা এবং আবহাওয়ার পরিবর্তনে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া এই পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে। শিশুর শরীরে জ্বর ও র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স