ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৯৫, হাসপাতালে ভর্তি ১২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ এপ্রিল ২০২৬, ১:৪৬ বিকাল

Link Copied!

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৭ জন, আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের অধিকাংশই শিশু হওয়ায় উদ্বেগে রয়েছেন অভিভাবক ও স্বজনরা। জেলায় ক্রমেই হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে।

শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগামী ২০ মে পর্যন্ত চলবে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সদর হাসপাতালে ১২ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বেলকুচিতে ২ জন, উল্লাপাড়ায় ২ জন এবং কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত