ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৬, ৫:২১ বিকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলা-এ এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ পরীক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশাটি এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রের উদ্দেশে যাচ্ছিল। এমসি বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটি মহাসড়কের উল্টো পথে চলার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় হাসান, আবির, সজীব, আহাদ ও পাপ্পু নামে পাঁচ পরীক্ষার্থী এবং অটোরিকশার চালক আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আহাদ, সজীব ও পাপ্পুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

অন্যদিকে, জাহিদ ও আবির নামের দুই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক আঘাত নিয়েই পরীক্ষায় অংশ নিয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশাটি মহাসড়কের ভুল পথে চলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স