ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন, ১০ মে পর্যন্ত চলবে কার্যক্রম

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ৪:৩৬ বিকাল

Link Copied!

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের অবকাশ এলাকার বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. নোমান মিয়া জানান, এই টিকাদান কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলায় প্রায় সাড়ে ৫ লাখ শিশুকে টিকা প্রদান করা হবে। এ জন্য ১১টি স্থায়ী কেন্দ্র এবং ২ হাজার ৪৩৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১০ মে পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত