ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হজ ফ্লাইটেই সাধারণ যাত্রী, ২০ হাজার টাকায় সৌদি যাত্রার সুযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ সকাল

Link Copied!

হজযাত্রী পরিবহনের পাশাপাশি এবার শিডিউল ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহনের উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ফ্লাইটের ফাঁকা আসন ব্যবহার করে কম খরচে যাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে একমুখী ভাড়া ধরা হয়েছে মাত্র ২০ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাওয়ার পর বেশিরভাগ ফ্লাইটই ফাঁকা অবস্থায় দেশে ফিরে আসে। একইভাবে ফিরতি ফ্লাইটেও অনেক সময় আসন খালি থাকে। এ পরিস্থিতিতে ওই ফাঁকা ফ্লাইটগুলোতেই প্রবাসী ও সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এই উদ্যোগের ফলে সংস্থাটির অতিরিক্ত আয় হতে পারে অন্তত ১০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, কিছু ডেডিকেটেড ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পাওয়া গেছে। ফাঁকা আসনগুলোতে যাত্রী নেওয়া হবে এবং যাত্রী সুবিধার কথা বিবেচনায় রেখেই ভাড়া কম রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় সংস্থা হওয়ায় নানা সীমাবদ্ধতার মধ্যেও এই উদ্যোগ ইতিবাচক। এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিনের মতে, হজ টার্মিনালে যাত্রী নামিয়ে দ্রুত সময়ের মধ্যে বিমানকে পুনরায় বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো সেবাও বাড়ানো যাবে।

এর আগে সৌদি আরবের বিশেষ বিধিনিষেধের কারণে হজ ফ্লাইটে সাধারণ যাত্রী বহন করা যেত না। তবে এবার সেই সীমাবদ্ধতা কিছুটা শিথিল হওয়ায় কম খরচে ভ্রমণের এই সুযোগ তৈরি হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বিমানের আয় বাড়বে, অন্যদিকে যাত্রীরাও কম খরচে সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স