ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ফরিদপুরে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ এপ্রিল ২০২৬, ৫:০৬ বিকাল

Link Copied!

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ৮ মাস বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদপুর শহরের আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল আব্দুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এদিকে জেলায় হামের প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসজনিত এ রোগের উপসর্গ নিয়ে ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে মোট ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৭ জন শিশু চিকিৎসা নিচ্ছে। এসব শিশু ফরিদপুরসহ আশপাশের জেলার বাসিন্দা।

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের বাড়ি মাদারীপুরে এবং অন্য তিনজনের বাড়ি ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায়।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, রোগীর সংখ্যা বাড়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে সিট সংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় আগামী ২০ এপ্রিল থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। জেলার ২ হাজার ৬৯৩টি কেন্দ্রে মোট ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স