ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফুলবাড়ীতে বাস-চার্জার ভ্যান সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ সকাল

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নব মুসলিম জোবায়ের (৫২) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জয়নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়ের বিরামপুর উপজেলার বাসিন্দা ও রাম হেমরমের পুত্র। আহত ফেলবানু সরেন একই এলাকার বাসিন্দা এবং বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ফেনীগামী ‘আহাদ এন্টারপ্রাইজ’ নামের একটি নৈশ কোচের সঙ্গে বিরামপুর থেকে আসা একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোবায়ের নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স