ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

বগুড়ায় ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ । ২৫ জন

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালানোর সময় ভটভটির ধাক্কায় তমা (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তমা ওই গ্রামের আবু তালেবের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তমা বাড়ির পাশের সড়কে সাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় কাঠবোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।